প্রধান খবর

ফ্রান্সের সাঁ-দনিতে পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুল মোহাম্মদের প্যানেলের জয়

ফ্রান্সের ২০২৬ সালের পৌর নির্বাচনের প্রথম দফায় উত্তর প্যারিসের সাঁ-দনি শহরে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুল মোহাম্মদের প্যানেল জয় পেয়েছে। রোববার অনুষ্ঠিত ভোটে অতিবাম রাজনৈতিক দল লা ফ্রঁস আঁসুমিজ (এলএফআই)-এর ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৫০ শতাংশের বেশি ভোট অর্জন করেন। ফলে এই এলাকায় দ্বিতীয় দফার ভোটের প্রয়োজন পড়ছে না।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে এখন পর্যন্ত নাহিদুলই একমাত্র বিজয়ী। একই শহর থেকে সোশ্যালিস্ট পার্টির প্রার্থী সরুফ সদিউল প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি।

নাহিদুল বর্তমানে প্যারিসের সবর্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত। তার পৈত্রিক নিবাস বাংলাদেশের সুনামগঞ্জে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তরুণ প্রার্থী হিসেবে তার এই সাফল্যকে উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।

ফ্রান্সের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্যানেল প্রথম দফায় ৫০ শতাংশের বেশি ভোট পেলে সেখানে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয় না। তাই সাঁ-দনিতে নাহিদুলের প্যানেল সরাসরি বিজয়ী হিসেবে ঘোষণা পেয়েছে।

তবে ফ্রান্সের অন্যান্য এলাকায় পৌর নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *