ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিশেষ করে সাদাবাদ প্যালেস কমপ্লেক্সের আশপাশে বিস্ফোরণগুলো হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় সময় ভোরের দিকে কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে দেয়। আলজাজিরা জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে এসব বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শব্দগুলো এসেছে সাবেক রাজপ্রাসাদের দিক থেকে। বিস্ফোরণের পর এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্ফোরণের কারণ জানায়নি।
এর আগে ইরানের খারাজ, শাহরিয়ার এবং সিরাজ এলাকার দিকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সাম্প্রতিক দিনগুলোতে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক বিস্ফোরণ ও হামলার ঘটনা ইরানের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে।
এই ঘটনার পর তেহরানে নিরাপত্তা বাহিনীর টহল বাড়ানো হয়েছে

