দেশে এলপি গ্যাসের সংকট নেই: তথ্য উপদেষ্টা

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সরকারের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা জানান, এলপিজি আমদানিকারক ও অপারেটরদের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে গ্যাসের সরবরাহ ও মজুদ পরিস্থিতি ভালো রয়েছে। এর আগে সোমবার জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকেও একই তথ্য জানিয়েছিলেন আমদানিকারক ও অপারেটররা।

সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তির মাধ্যমে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার এগিয়ে নেওয়া হবে। তিনি আরও বলেন, আগের সময়ের নৈরাজ্যকর পরিস্থিতি থেকে সরকার বেরিয়ে এসেছে এবং দেশে সহিংসতা অনেকটাই কমেছে।

সাইবার নিরাপত্তা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সাইবার সুরক্ষা আইন তৈরি হলে অপতথ্যের বিস্তার অনেকটাই কমে আসবে। সংবাদ সম্মেলনে তিনি সরকারের বিভিন্ন অগ্রগতি ও সমসাময়িক বিষয় তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *