প্রধান খবর

মেঘনা আলম প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন রাজনৈতিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক ও কঠোর অভিযোগ তুলেছেন। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি মেঘনা আলমসহ একাধিক ব্যক্তিত্বকে ‘অ্যাম্বাসেডর’ ও ‘অ্যাডভাইজার’ হিসেবে আখ্যায়িত করেন।

বক্তব্যে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “তারেক রহমানের মহিলা অ্যাম্বাসেডর মেঘনা আলম। আপনি আপনার অ্যাম্বাসেডর হিসেবে কাদের নিয়োগ দিলেন, দেখুন! তারেক রহমানের অ্যাম্বাসেডর রাশেদ খান, মহিলা অ্যাম্বাসেডর মেঘনা আলম, বুদ্ধিজীবী অ্যাম্বাসেডর জাহিদ ভাই এবং মিডিয়া বিষয়ক অ্যাডভাইজার হলেন রেজাউল করিম রনি।” তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, অর্থমূল্যের বিনিময়ে প্রবাবিত ব্যক্তিদের এসব পদে অ্যাম্বাসেডর হিসেবে বসানো হচ্ছে।

এ ছাড়া সালাউদ্দিন আহমেদকে ‘প্রধান অ্যাম্বাসেডর’ আখ্যা দিয়ে পাটওয়ারী অভিযোগ তোলেন যে, তিনি অন্যান্যদের সাথে যোগসাজশে বাংলাদেশে একটি ‘গুজবের কারখানা’ স্থাপন করেছেন। এখান থেকেই নির্দিষ্ট দিকনির্দেশনা পাঠানো হয় বিভিন্ন সংবাদমাধ্যমে।

তিনি আরও দাবি করেন, এই কারখানা থেকে প্রেরিত নির্দেশনা অনুযায়ী সংবাদ প্রকাশ করতে বাধ্য করা হয়; অন্যথায় সংশ্লিষ্ট গণমাধ্যম হাউজগুলোকে বিভিন্ন ধরনের হুমকি ও চাপের মুখে পড়তে হয়। নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন বক্তব্যের পর রাজনীতি ও সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *