প্রধান খবর

ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে ভেঙে ফেলা হলো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবসংস্কৃত সংগ্রহশালায় প্রদর্শিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি নিয়ে তীব্র বিতর্কের মুখে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) তা খুলে ভেঙে ফেলা হয়েছে।

আজ দুপুরের দিকে সংগ্রহশালায় রক্ষিত ছবিগুলোর মধ্য থেকে জিন্নাহর ছবি নামিয়ে ভাঙচুর করার ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওচিত্রে দেখা যায়, এক ব্যক্তি জিন্নাহর ছবির ওপর ক্ষোভ প্রকাশ করে তা ভেঙে টুকরো টুকরো করছেন। তবে ঘটনার সময় ভাঙচুরকারী ওই ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এর আগে গত রবিবার (১৩ সেপ্টেম্বর) ডাকসুর সংগ্রহশালাটি নতুন করে সংস্কার ও গোছানোর পর সর্বসাধারণ ও শিক্ষার্থীদের জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়। সংগ্রহের অংশ হিসেবে সেখানে ১৯৪৮ সালের ঘটনার ঐতিহাসিক কিছু স্থিরচিত্র স্থান পায়। তবে প্রদর্শনীতে স্থান পাওয়া ৩টি ছবির মধ্যে বিশেষ একটি ছবিকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়, যেখানে দেখা যায়- ১৯৪৮ সালের ২১ মার্চ তত্কালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দাঁড়িয়ে মুহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিচ্ছেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’।

মুক্তিযুদ্ধের স্মারক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে স্বৈরাচারী সিদ্ধান্তদাতার এ জাতীয় ছবি নিয়ে ঢাবি শিক্ষার্থী এবং সচেতন মহলে গত দুই দিন ধরে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দেয়। তারই একপর্যায়ে আজ এই ভাঙচুর ও ছবি অপসারণের ঘটনা ঘটল।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *