প্রধান খবর

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

সারাদেশে আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে ‘হাম’-এর প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে চলতি বছর হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩০ জন সহ সর্বমোট ১ হাজার ৩০ জনের প্রাণহানি ঘটল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কেবল রাজধানী ঢাকাতেই হামের উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩২ জন রোগী।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে— মোট ৫২৪ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭৮ জন, সিলেটে ১৫০ জন, বরিশালে ১৩আই জন, খুলনায় ৮৮ জন, ময়মনসিংহে ৫৭ জন, আর রংপুরে ২৬ জন ও রাজশাহী বিভাগে ২৩ জন রোগী নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছেন মোট ১ লাখ ৫২ হাজার ১১৭ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

অধিদপ্তরের পরিসংখ্যানে আরও প্রকাশ পায় যে, গত ১৫ মার্চ থেকে সারাদেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৭২০ জনে। পরীক্ষা-নিরীক্ষার পর এ পর্যন্ত নিশ্চিতভাবে ২০ হাজার ১২৪ জন রোগীর দেহে হাম শনাক্ত হয়েছে। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ চিকিৎসাসেবা জোরদার করার উদ্যোগ নিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *