প্রধান খবর

‘লেডি মীরজাফর’ বলা ডিএজির বিরুদ্ধে হাইকোর্টে রুমিনের অভিযোগ

ফেসবুকে নিজেকে ‘লেডি মীরজাফর’ উল্লেখ করে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে নালিশ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। একই ঘটনায় অ্যাটর্নি জেনারেলের কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

সোমবার বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চে বিষয়টি উপস্থাপন করেন রুমিন। তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত আক্রোশ থেকে ওই পোস্ট দেওয়া হয়েছে এবং ডিএজি রাষ্ট্রপক্ষে তার মামলায় শুনানি করলে তার মক্কেল ক্ষতিগ্রস্ত হতে পারেন।

রুমিনের আবেদনের পর আদালত ডিএজি নজরুল ইসলাম ছোটনের পরিবর্তে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাগর হোসেনকে মামলাটিতে রাষ্ট্রপক্ষে শুনানি করতে বলেন। পরে নথি পর্যালোচনা করে অবকাশকালীন ছুটির পর বিষয়টি শুনানির জন্য রাখেন আদালত।

অ্যাটর্নি জেনারেলের কাছে দেওয়া লিখিত অভিযোগে রুমিন দাবি করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা পদে থেকে তাকে লক্ষ্য করে মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। এ ঘটনায় ডিএজির বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *