শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকের আগ্রহ ক্রমেই বাড়ছে। এবার সিনেমাটিতে দুই দশক পর রানি মুখার্জি ও অভিষেক বচ্চনকে একসঙ্গে দেখা যেতে পারে বলে নতুন গুঞ্জন ছড়িয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিং’-এ রানি ও অভিষেককে একে অপরের বিপরীতে দেখা যেতে পারে। তবে তাঁদের চরিত্র বা অভিনয়ের বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর আগে গুঞ্জন ছিল, সিনেমাটিতে সুহানা খানের মায়ের ভূমিকায় ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে রানিকে। পাশাপাশি শাহরুখ খান ও রানির জনপ্রিয় জুটিকেও বহুদিন পর পর্দায় দেখা যাবে। ২০০৬ সালের ‘কাভি আলভিদা না কেহনা’ ছিল তাঁদের সর্বশেষ একসঙ্গে অভিনীত সিনেমা।
‘কিং’-এ শাহরুখ, রানি, অভিষেক ও সুহানা ছাড়াও দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা ও রাঘব জুয়েলের মতো তারকারা রয়েছেন বলে জানা গেছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি বছরের ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

