২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জনকারী নরসিংদীর নাছিমা কadir মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ‘নিয়ম-বহির্ভূত কৌশল’ অবলম্বনের অভিযোগ এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ড এই তদন্তের উদ্যোগ নিয়েছে। রোববার (১৬ আগস্ট) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
শিক্ষা বোর্ডের নোটিশে অভিযোগের সার্বিক সত্যতা যাচাই ও মূল তথ্য উদঘাটনে প্রতিষ্ঠানের ভর্তিকৃত, নিবন্ধিত, নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী এবং চূড়ান্ত ফরম পূরণকারী শিক্ষার্থীদের বিস্তারিত পরিসংখ্যান জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে পাঠদান অনুমোদন ও অতিরিক্ত শাখা খোলার অনুমতিপত্র উপস্থাপনের জন্য বলা হয়েছে।
শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের আগামী সাত কর্মদিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে উত্থাপিত অভিযোগের লিখিত কারণ ব্যাখ্যা করতে নির্দেশ প্রদান করেছে।

