প্রধান খবর

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। সর্বশেষ সমন্বয়ে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। নতুন এ মূল্য রোববার (১ মার্চ) থেকে কার্যকর হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

উল্লেখ্য, এর আগে ২৮ ফেব্রুয়ারি সকালে স্বর্ণের দাম সমন্বয় করে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত ৩৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে; এর মধ্যে ২২ বার বৃদ্ধি এবং ১২ বার হ্রাস করা হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য সমন্বয় করা হয়, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি ও ২৯ বার হ্রাস পেয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *