কনস্টেবল পদে ১০ হাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। এসএসসি পাসেই আবেদন করা যাবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৫ মার্চ এবং চলবে ৩১ মার্চ পর্যন্ত।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সচিবালয়ে সাংবাদিকদের জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত করতে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পর নিয়োগ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। এছাড়া ১৮০টি সার্জেন্ট পদে নিয়োগ এবং এসআই ও এএসপি পদে নিয়োগ প্রক্রিয়াও চলমান রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ।
বয়সসীমা:
১৮ থেকে ২০ বছর।
বৈবাহিক অবস্থা:
আবেদনকারীকে অবিবাহিত হতে হবে।
উচ্চতা (পুরুষ): ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি
উচ্চতা (মহিলা): ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি
ওজন: উচ্চতা ও বয়স অনুযায়ী অনুমোদিত মান
দৃষ্টিশক্তি: ৬/৬
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল নিয়োগ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করা বাধ্যতামূলক।
সরকার জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।

