প্রধান খবর

তেহরানের আকাশে ড্রোন ভূপাতিত, ইরান-ইসরায়েল উত্তেজনায় নতুন মাত্রা

ইরানের রাজধানী তেহরানের আকাশে একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির সেনাবাহিনী। বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, ড্রোনটি তেহরানের আকাশসীমায় প্রবেশ করলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে সেটিকে টার্গেট করে নামিয়ে ফেলে। তবে এটি কোন ধরনের ড্রোন এবং এটি আক্রমণাত্মক মডেল কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

এর আগে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চলা সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের একাধিক অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছিল ইরানি বাহিনী। সেই ধারাবাহিকতায় এবার রাজধানীর আকাশে ড্রোন শনাক্ত হওয়ায় পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি মিসাইল নিক্ষেপ করে। এরপর সোমবার সকালে ইসরায়েল পাল্টা হামলা চালায় তেহরান, ইস্ফাহানসহ ইরানের তিনটি শহরে। পাল্টা প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ইসরায়েলে মিসাইল নিক্ষেপ করে। এর এক ঘণ্টার মধ্যেই ইরান থেকেও নতুন করে মিসাইল ছোড়া শুরু হয়। মধ্যরাত থেকে এখন পর্যন্ত ইরান কয়েক দফা মিসাইল হামলা চালিয়েছে, আর ইসরায়েলও তেহরানে ব্যাপক বিমান হামলা করেছে। ইরান ইসরায়েলে মিসাইল ছোড়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানান।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *