প্রধান খবর

টাইব্রেকারের স্নায়ুযুদ্ধে আর্সেনালকে বধ: চ্যাম্পিয়নস লিগের মুকুট ধরে রাখল পিএসজি

দীর্ঘ এক দশক পর ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অতিরিক্ত সময়ের সীমানা পেরিয়ে গড়াল ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে। আর সেই রুদ্ধশ্বাস ও স্নায়ুক্ষয়ী পেনাল্টি শুটআউটে শেষ হাসি হাসল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বুদাপেস্টের ঐতিহাসিক পুসকাস অ্যারেনায় ইংলিশ ক্লাব আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে পরাস্ত করে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপের রাজত্ব ধরে রাখল ফরাসি জায়ান্টরা। মেগা…

Read More

কানাডার বিশ্বকাপ দল ঘোষণা: ডেভিসকে রেখেই স্কোয়াড চূড়ান্ত

যুক্তরাষ্ট্রের পর বিশ্বকাপের আরেক আয়োজক কানাডাও তাদের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। এই দলে ১৩ জন আছেন যারা ২০২২ কাতার বিশ্বকাপে খেলেছিলেন, আর বাকি ১৩ জন প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন। প্রত্যাশিতভাবেই দলে রাখা হয়েছে বায়ার্ন মিউনিখ তারকা আলফোনসো ডেভিস-কে। ইনজুরিতে থাকলেও প্রধান কোচ জেসে মার্শ তাকে স্কোয়াডে রেখেছেন। এডমন্টনে সতীর্থদের সঙ্গে যোগ…

Read More

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে কোন লিগ ও ক্লাব থেকে সবচেয়ে বেশি খেলোয়াড়?

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা ২৬ জনের দল ঘোষণা করেছে। দলে কোন লিগ বা ক্লাব থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় আছেন এ নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে। ঘোষিত স্কোয়াডে ইউরোপভিত্তিক ফুটবলারদের আধিপত্য স্পষ্ট, আর সবচেয়ে বেশি খেলোয়াড় এসেছে স্পেনের লা লিগা থেকে। এই দলে সর্বোচ্চ ছয়জন খেলোয়াড় আছেন অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে হুয়ান মুসো, নাহুয়েল মলিনা,…

Read More

মেসিকে অধিনায়ক করে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা: স্কোয়াডে নতুনদের চমক

অবশেষে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রধান কোচ লিওনেল স্কালোনির ঘোষিত এই স্কোয়াডে আলবিসেলেস্তেদের অধিনায়কের দায়িত্বে থাকছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। এর মাধ্যমে রেকর্ড ষষ্ঠবারের মতো ফুটবল বিশ্বকাপে অংশ নিয়ে নতুন…

Read More

মরক্কোর বিশ্বকাপ স্কোয়াডে কাতারের ৯ নায়ক

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে মরক্কো। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়া দলের নয়জন তারকাকে এবারও রাখা হয়েছে, যাদের ওপর ভরসা করেই উত্তর আমেরিকার মাঠে নামবে আফ্রিকার এই শক্তিশালী দল। তালিকায় আছেন তারকা গোলরক্ষক ইয়াসিন বুনো, নায়েফ আগের্ড, সোফিয়ান আমরাবাত এবং দলের অধিনায়ক আশরাফ হাকিমি যারা গত বিশ্বকাপে মরক্কোর রূপকথার সাফল্যের…

Read More

আলভারেজের উত্থান:বেঞ্চ থেকে আর্জেন্টিনার ভরসা

চার বছর তো দূরের কথা, কয়েক সপ্তাহের মধ্যেই ফুটবলে অনেক কিছু বদলে যায় জুলিয়ান আলভারেজ তার জীবনের গল্পই যেন সেই প্রমাণ। ২০২২ কাতার বিশ্বকাপে তিনি ছিলেন দলের প্রথম সারির ব্যাকআপ, লাউতারো মার্তিনেজের পেছনে অপেক্ষায় থাকা এক তরুণ ফরোয়ার্ড। সৌদি আরবের কাছে বেদনাদায়ক হার ও মেক্সিকোর বিপক্ষে জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার পরই শুরু হয়…

Read More

প্রথমবার বিশ্বকাপ খেলবে চার নতুন দেশ

আসন্ন ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে চারটি নতুন দেশ। কুরাসাও, উজবেকিস্তান, জর্ডান ও কেপ ভার্দের এই ঐতিহাসিক অর্জন ফুটবল বিশ্বে নতুন সম্ভাবনা ও বৈচিত্র্যের বার্তা দিচ্ছে। দীর্ঘদিনের অপেক্ষা ও ধারাবাহিক প্রচেষ্টার পর অবশেষে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে দলগুলো। ক্যারিবিয়ান অঞ্চলের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। মাত্র দেড় লাখ জনসংখ্যার…

Read More

৯৪তম মিনিটের নাটকীয় গোল, দশ বছর পর প্রিমিয়ার লিগে ফিরল হাল সিটি

ম্যাচের একেবারে শেষ মুহূর্ত। ডান দিক থেকে হিরাকাওয়ার লম্বা ক্রসে বল ধরতে গিয়ে ভুল করেন মিডলসবোরো গোলকিপার ব্রাইন। ঠিক সেই মুহূর্তে বল এসে পড়ে অলি ম্যাকবার্নির সামনে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটি করতে ভুল করেননি তিনি। তার ৯৪তম মিনিটের সেই নাটকীয় গোলেই হাল সিটি দশ বছর পর আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছে। চ্যাম্পিয়নশিপের প্রমোশনাল প্ল-অফ ফাইনালে…

Read More

উন্মাদনা নেই, বিতর্কেই ঢেকে যাচ্ছে বিশ্বকাপ

দুয়ারে কড়া নাড়ছে আরেকটি ফুটবল বিশ্বকাপ। আগামী ১১ জুন আমেরিকান মুল্লুকে পর্দা উঠবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরের। দিনের হিসেবে তিন সপ্তাহেরও কম সময় বাকি, অথচ বিশ্বকাপকে ঘিরে যে উন্মাদনা থাকার কথা সেটাই যেন হারিয়ে গেছে। মাঠের ফুটবল, দলবদল বা তারকাদের গল্পের বদলে আলোচনায় এখন টিকিটের আকাশছোঁয়া দাম, ভিসা জটিলতা, রাজনৈতিক উত্তেজনা আর আয়োজন ঘিরে…

Read More

জাতীয় দলের ১০ নম্বর জার্সি ধরে রাখছেন নেইমার

শেষ পর্যন্ত নেইমারকে ঘিরে সব জল্পনার ইতি ঘটল। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি শেষ মুহূর্তে তাকে বিশ্বকাপের স্কোয়াডে রেখেছেন। ফলে সান্তোস-তরকা আবারও ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন। আর তাতেই পেলের এক ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসানোর সুযোগ তৈরি হলো তার সামনে। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে একমাত্র খেলোয়াড় হিসেবে চারটি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন। ২০২৩ সালের…

Read More