প্রধান খবর

হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে ২ তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালির পূর্বদিকে নিষিদ্ধ এলাকায় প্রবেশের পর নৌমাইনের আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী। গত রোববার (২২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি জানায়, আগেই সতর্ক করা সত্ত্বেও ট্যাংকার দুটি নিষিদ্ধ জলসীমায় ঢুকে পড়ে। ইরানের নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার দুপুরের আগে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।…

Read More

ডিসেম্বরকে সামনে রেখে সীমান্তে কড়া নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক

সীমান্তজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, ‘ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে অবৈধভাবে কেউ…

Read More

নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী। তিনি সংগঠনটির পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটিতে উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ…

Read More

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, সোমবার (২৩ নভেম্বর), থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ। আজ দুপুরে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হওয়ার কথা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম’সহ ৪ সদস্যের একটি দল সংলাপে অংশ নেবে। এর আগে, নাশকতার বিভিন্ন ঘটনায় সংসদে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী…

Read More

হাম উপসর্গে ৯ জনের ‍মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯জন মারা গেছে, যা গত দুই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে এখন পর্যন্ত হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৫২ জনে। রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। ওই…

Read More

‘কোনো বাংলাদেশিকে সুন্দরী প্রতিযোগিতায় ঢুকতে দেওয়া উচিত না’-ফাহাম

দেশের সুন্দরী প্রতিযোগিতাগুলোতে দেশপ্রেমের আবেগকে কাজে লাগিয়ে প্রতিযোগীদের পক্ষে ভোট চাওয়ার তীব্র সমালোচনা করেছেন লেখক ও আলোচক ফাহাম আব্দুস সালাম। তাঁর অভিযোগ, এমন আয়োজনে প্রতিযোগীর সৌন্দর্য বা ব্যক্তিত্বের বদলে জাতীয় পরিচয় ও পতাকাকে সামনে এনে ভোটারদের ওপর মানসিক চাপ তৈরি করা হয়। রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন ফাহাম আব্দুস সালাম। এর…

Read More

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান

বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ দেশ-বিদেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। রোববার (২২ নভেম্বর ২০২৬) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়:…

Read More

ভারতে সড়ক দুর্ঘটনা : একই পরিবারের ৯ জন নিহত

ভারতের রাজস্থানের কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য ছিলেন। তাঁরা রাজস্থানের খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে…

Read More

ইরানে সরকার পরিবর্তনে আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ইরানে সরকার বা শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন তেহরানের সঙ্গে শুধু একটি স্থায়ী চুক্তি করতে আগ্রহী, যা চলমান সংঘাতের অবসান ঘটাবে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে বলে মন্তব্য করেছেন তিনি। গত শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের…

Read More

রাজধানীসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানী ঢাকাসহ দেশের সাত জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য। রবিবার (২২ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়…

Read More