নতুন মজুরিতে কাজে ফিরলেন গাজীপুরের পোশাক শ্রমিকরা, শিল্পাঞ্চলে স্বস্তি
বেতন বৃদ্ধির দাবিতে প্রায় এক মাস ধরে চলা অস্থিরতা ও আন্দোলনের পর অবশেষে স্বস্তি ফিরেছে শিল্পাঞ্চল গাজীপুরে। মজুরি বোর্ডের ঘোষিত নতুন বেতন কাঠামো মেনে নিয়ে আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। এর ফলে বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু হয়েছে এবং পুরো শিল্পাঞ্চলে ফিরে এসেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য। আজ সকাল সাড়ে…

