প্রধান খবর

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া এক নবজাতকের গলিত মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় থাকায় প্রাথমিকভাবে ঘটনাটিকে একটি নৃশংস হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর…

Read More

সিফাতকে ভালোয় ভালোয় ছেড়ে দেওয়ার জোর দাবি জামায়াত আমিরের

বিতর্কিত এক ঘটনায় গ্রেপ্তার হওয়া তরুণ সিফাতকে অভিলম্বে ও নিরাপদে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি কড়া আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। অন্যথায় ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে তিনি কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ঢাকা থেকে…

Read More

লংমার্চে বাধা এলে লড়াই করেই গন্তব্যে পৌঁছাব: জামায়াত আমির

জনগণের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে ঘোষিত লংমার্চে কোনো বাধা এলে তা প্রতিরোধ করেই গন্তব্যে পৌঁছানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেন, ১৮ কোটি মানুষের অধিকার নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিল শাপলা…

Read More

সালমান শাহ স্মরণে বিএফডিসিতে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের অন্যতম কালজয়ী ও অমর নায়ক সালমান শাহ স্মরণে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। রূপালী জগতের এই ক্ষণজন্মা তারকার স্মৃতিকে ভক্ত ও সাধারণ দর্শকের মাঝে উজ্জ্বল রাখতে বিএফডিসি প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই ব্যতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিএফডিসি সূত্রে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে, তাদের নিজস্ব…

Read More

রাশিয়ায় অগ্নিকাণ্ড : ৪ বাংলাদেশি নিহত

রাশিয়ার আমুর অঞ্চলে একটি মেগা গ্যাস-রাসায়নিক কারখানায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এর মাধ্যমে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত বাংলাদেশি কর্মীর সংখ্যা বেড়ে চারজনে দাঁড়াল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মস্কোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহিন উদ্দিন নামের ওই প্রবাসী। তাঁর বাড়ি নরসিংদী জেলায়। মস্কোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব…

Read More

৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে আজ শনিবার পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতেই এ সাময়িক পদক্ষেপ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। পল্লী বিদ্যুৎ সমিতির দেবীগঞ্জ জোনাল অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেবীগঞ্জ জোনাল…

Read More

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক

কক্সবাজার শহরের একটি তারকাযুক্ত হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আইফোন, ল্যাপটপ এবং বিশেষ যোগাযোগ সরঞ্জামসহ চীনের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক আন্তর্জাতিক প্রতারণা ও সাইবার অপরাধের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রযুক্তিভিত্তিক এক সুবিশাল চক্র দীর্ঘদিন ধরে জেলাটির মেরিন ড্রাইভ সংলগ্ন বিভিন্ন আবাসিক হোটেল ও রিসোর্ট…

Read More

দিল্লিতে পুলিশি নির্যাতনের শিকার দুই মুসলিম নারী সাংবাদিক

ভারতের রাজধানী দিল্লিতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুরুতর পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন দুই মুসলিম নারী সাংবাদিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে প্রশ্ন করতে চাওয়ায় ডিজিটাল সংবাদমাধ্যম ‘৪পিএম নিউজ নেটওয়ার্ক’-এর ওই দুই নারী প্রতিনিধিকে ধরে থানায় নিয়ে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন শাহীন খান ও নাফিসা খান। তারা জানান,…

Read More

মেক্সিকোয় অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন

মেক্সিকোয় নিজ বাসভবন থেকে মেক্সিকান ব্যান্ড দলের জনপ্রিয় সংগীতশিল্পী হোনাতান মেলেন্দেজসহ তাঁর পরিবারের চার সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে এই ৩৮ বছর বয়সী শিল্পীর ৩৫ বছর বয়সী অন্তঃসত্ত্বা স্ত্রী, তিন বছরের শিশুকন্যা এবং ২১ বছর বয়সী গৃহপরিচারিকা রয়েছেন। মঙ্গলবার মেক্সিকোর স্থানীয় একটি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।…

Read More

সিডনির ইঙ্গেলবার্নে ‘শঙ্খনাদ শারদ মেলা’ : সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাঙালিদের সংস্কৃতি, সামাজিক আনন্দ ও পারস্পরিক সম্প্রীতি জোরদারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শঙ্খনাদ শারদ মেলা’। প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ও দক্ষিণ এশীয় সম্প্রদায়ের জন্য এটি শরৎকালীন আনন্দ-উৎসবের এক বিশেষ উদযাপন হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপস্থাপনায় আগামী ৩ অক্টোবর শনিবার সিডনির ইঙ্গেলবার্নে অবস্থিত গ্রেগ পারসিভাল হলে এই দিনব্যাপী শারদ মেলা আয়োজিত হবে।…

Read More