পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনকালে গুলি, হতাহত ৯৫
পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনের সময় ফাঁকা গুলির আঘাতে এক নারী প্রাণ হারিয়েছেন। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে ছুড়তে থাকা এ ধরনের আনন্দসূচক গোলাগুলিতে অন্তত ৯৪ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৭টি শিশুও রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় একটি উদ্ধারকারী সেবা সংস্থা। প্রতিবেদনে জানানো হয়, করাচি শহরের রাজপথ ও অলিগলিতে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ষবরণের…

