সিডনির লিউমিয়ায় উদ্বোধন হলো দেশি রেস্তোরাঁ ‘বিকেল বেলা’
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসীদের কাছে খাঁটি দেশীয় খাবারের তৃপ্তি পৌঁছে দিতে সম্পূর্ণ নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে স্ন্যাকস ও টেকঅ্যাওয়ে প্রতিষ্ঠান ‘বিকেল বেলা’। ‘প্রতিটি বিকেল বেলা প্রাপ্য একটুখানি উৎসব’-এই মনকাড়া স্লোগানকে সামনে রেখে শনিবার (৮ আগস্ট) সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লিউমিয়ায় (Leumeah) প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশি ঐতিহ্যবাহী জলখাবার ও বৈচিত্র্যময় নাশতার অনন্য স্বাদকে প্রাধান্য দিয়ে গড়ে…

