বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও বার্তায় কটূক্তি : গাজীপুরে তরুণ গ্রেপ্তার
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তা পোস্ট করে সরকার ও প্রধান উপদেষ্টাকে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর পুরোনো একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুর ১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার কর্মকর্তা জানান, সিফাতের বিরুদ্ধে…

