গ্রিন কার্ড বাতিল করে যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রয়াত শীর্ষ নেতা মেজর জেনারেল কাসেম সোলেমানির ভাতিজি হামিদেহ সোলেমানি আফসার এবং তার মেয়েকে আটক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল পুলিশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড বাতিল করার পর শুক্রবার এই অভিযান চালানো হয়। শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, বর্তমানে তারা ইমিগ্রেশন…

