জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্প: ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার হুমকি
জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ইরানকে সম্পূর্ণ ধ্বংস বা গুঁড়িয়ে দেওয়ার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কঠোর সামরিক সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি তিনি আশা ব্যক্ত করেছেন যে, আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই তেহরানের সঙ্গে একটি শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে তিনি এসব মন্তব্য করেন।…

