যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক এক বিশেষ নৈশভোজে সস্ত্রীক অংশগ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত এই কূটনৈতিক ভোজসভায় তাঁদের উপস্থিতি দুই দেশের সৌজন্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের বার্তা দিচ্ছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট এ নৈশভোজের আয়োজন করেন।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী ড. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
সম্মেলনের ফাঁকে আয়োজিত এই ভোজসভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য আন্তর্জাতিক নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

