বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা: ইকনের জীবনসংগ্রাম
বিকেলে বাবার দাফন সম্পন্ন করা, রাতেই সংসারের চাকা সচল রাখতে কাজে ফেরা এবং পরদিন সকালেই জীবনের গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার হলে বসা-জীবনের নির্মম ও কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে এমন এক অদম্য লড়াই চালাচ্ছেন বাগেরহাটের শিক্ষার্থী ইকন। ইকন বাগেরহাট শহরের মুনিগঞ্জ মেডিকেল স্কুল রোড এলাকার বাসিন্দা ও সদ্য প্রয়াত ইসরাফিল দাঁড়িয়ার ছোট ছেলে। পরিবার সূত্রে…

