চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আগুন, সাময়িক বন্ধ কন্টেইনার কার্যক্রম
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এলাকায় একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট জেটিতে কন্টেইনার পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিটের পাশাপাশি ফায়ার সার্ভিসের একাধিক দল কাজ করেছে। সোমবার দুপুরে এনসিটির ৩ নম্বর জেটিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার পর নিরাপত্তার…

