যুদ্ধক্ষেত্রে রোবট নামানোর প্রস্তুতি, সামরিক প্রযুক্তিতে চীনের নজর
প্রদর্শনী বা শিল্পকারখানার বাইরে এবার যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী হিউম্যানয়েড রোবট তৈরিতে জোর দিচ্ছে চীন। দেশটির সামরিক বাহিনীর মুখপত্র পিএলএ ডেইলি পরীক্ষাগারের প্রযুক্তিকে সামরিক প্রশিক্ষণ ও পরীক্ষামূলক ব্যবহারে নেওয়ার আহ্বান জানিয়েছে। চীনা সামরিক গবেষকদের একটি রূপরেখায় বলা হয়েছে, ভবিষ্যতে পদাতিক সেনাদের পাশাপাশি নগর যুদ্ধে হিউম্যানয়েড রোবটও অংশ নিতে পারে। বহুতল ভবন শত্রুমুক্ত করা, শত্রুঘাঁটিতে প্রবেশ করে…

