হু হু করে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে গ্রাম
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির প্রভাবে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা-এই তিন প্রধান নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। পদ্মার তোড়ে শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে প্রায় আড়াই হাজার পরিবারের অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, প্রধান নদীগুলোর পানি ক্রমশ বিপদসীমার কাছাকাছি পৌঁছাচ্ছে।…

