ব্রাহ্মণবাড়িয়া মাদক নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু, আতঙ্কে পালিয়েছে রোগীরা
ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া এলাকায় ‘প্রয়াস মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র’-এ চিকিৎসাধীন ফুরকান মিয়া (২৫) নামে এক কাতারপ্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের স্বজনদের সুনির্দিষ্ট অভিযোগ, নিরাময় কেন্দ্রের ভেতরে তাঁকে নির্মম নির্যাতন করে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে এ ঘটনার পরপরই চরম আতঙ্কে কেন্দ্রটি থেকে চিকিৎসাধীন বেশ কয়েকজন রোগী পালিয়ে যান এবং ভাঙচুরের ঘটনা ঘটে।…

