প্রধান খবর

পদত্যাগপত্রে যা লিখলেন ধর্মেন্দ্র প্রধান

ভারতের শিক্ষার্থী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ব্যানারে চলা টানা আন্দোলনের মুখে পদত্যাগ করার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিদায়ী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, ‘নিট-ইউজি’ পরীক্ষা কেন্দ্র করে সৃষ্টি হওয়া অস্থিতিশীলতার সুযোগ যেন কোনো ‘দেশবিরোধী শক্তি’ নিতে না পারে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন ব্যাহত না…

Read More

আজাদি-আজাদি’ করলেই নেওয়া হবে অ্যাকশন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভারতে ‘নিট-ইউজি’ প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে রাজধানী দিল্লির উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গেও। আন্দোলনকারীদের ‘আজাদি-আজাদি’ স্লোগান নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আন্দোলন বিক্ষোভের নামে দেশবিরোধী স্লোগান বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

Read More

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও বাকি ২ দাবিতে অনড় সিজেপি প্রধান অভিজিৎ

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আন্দোলন থেকে সরে আসছে না রাজপথে থাকা শিক্ষার্থী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সংগঠনের সভাপতি অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেবল শিক্ষামন্ত্রীর ইস্তফাতেই এই আন্দোলন শেষ হচ্ছে না, তাঁদের বাকি দুই মূল দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। চিকিৎসাবিজ্ঞানের প্রবেশিকা পরীক্ষা ‘নিট-ইউজি’ (NEET-UG)-তে প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থার…

Read More

সালমানের পর এবার শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের খোলাখুলি সমর্থন

বিতর্কিত ‘নিট-ইউজি’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ শিক্ষাব্যবস্থার নানা অনিয়মের প্রতিবাদে ভারতে চলমান শিক্ষার্থীদের ‘সিজেপি’ আন্দোলনে এবার প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট। সালমান খান ও আর মাধবানের পর শিক্ষার্থীদের পক্ষে কথা বলা তারকাদের তালিকায় যুক্ত হলেন তিনিও। একটি স্বচ্ছ ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সোচ্চার হওয়া তরুণদের অদম্য সাহস ও দৃঢ় সংকল্পের ভূয়সী প্রশংসা করে সামাজিক…

Read More

মোদির ওপর চাপ বাড়ছে: রয়টার্স

সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (NEET/নিট)-র প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জে রূপ নিয়েছে। টানা আন্দোলনের মুখে হট্টগোলের কারণে স্থগিত হয়ে গেছে ভারতের সংসদ অধিবেশন। বুধবার (২২ জুলাই) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এই খবর প্রকাশ করা…

Read More

‘তরুণদের ওপর অত্যাচার দেখে রক্ত ফুটছে’: নাসিরুদ্দিন শাহ

দিল্লির ঐতিহাসিক জন্তর মন্তরে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন ও হামলার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন প্রবীণ বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ্। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় শিক্ষার্থীদের ওপর চলা এই বলপ্রয়োগকে “জুলুম” আখ্যা দিয়ে কান্নাজড়িত কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। গত ২০ জুলাই দিল্লিতে…

Read More

সকাল থেকেই দিল্লিতে বাড়ছে ভিড়, আন্দোলন ছড়াল বিদেশেও

সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (NEET/নিট)-র প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে শুরু হওয়া ছাত্র ও নাগরিক আন্দোলন এবার বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। দিল্লির ঐতিহাসিক জন্তর মন্তরে বুধবার সকাল থেকেই ক্ষুব্ধ বিক্ষোভকারীদের ভিড় বাড়তে দেখা গেছে। আন্দোলনকারীদের মূল দাবি-কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্ব পদত্যাগ। আন্দোলনের রেশ ভারতের সীমানা পেরিয়ে এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও সান হোসে থেকে শুরু করে যুক্তরাজ্যের…

Read More

সামাজিক যোগাযোগমাধ্যমে বিজেপিকে টপকে গেল জেন-জিদের ‘ককরোচ জনতা পার্টি’

ভারতে ক্রমবর্ধমান বেকারত্ব, আকাশচুম্বী মূল্যস্ফীতি এবং ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে তরুণ প্রজন্মের পুঞ্জীভূত ক্ষোভ ও হতাশা থেকে জন্ম নিয়েছে এক নজিরবিহীন ও ব্যতিক্রমী অনলাইন আন্দোলন। প্রথাগত রাজনীতির প্রতি তীব্র অনীহা থেকে দেশটির জেন-জি (Gen-Z) প্রজন্ম সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে তুলেছে ‘ককরোচ জনতা পার্টি’ (Cockroach Janata Party – CJP) নামের একটি প্ল্যাটফর্ম। ব্যঙ্গাত্মক ও প্রতীকী এই ডিজিটাল আন্দোলনটি…

Read More