রাজধানীতে বিশেষ অভিযানে ৪৫৮ জন গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অপরাধবিরোধী অভিযানে বিভিন্ন অভিযোগে ৪৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানের অংশ হিসেবে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে এবং মাদক, অস্ত্র, জাল নোটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।…

