পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে অংশ নিয়ে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের জের ধরে ব্যাপক সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজের পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে পদত্যাগের প্রেক্ষাপট তুলে ধরে ঢাকা-৬ আসনের নির্বাচিত এই সংসদ সদস্য…

