চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাহাড় ধসে ঘটা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের সন্ধানে চালানো উদ্ধার অভিযানে নতুন করে আরও ৩০ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধারের পর দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। গত ১৭ জুলাই চীনের চংকিং পৌরসভার পেংশুই কাউন্টিতে মর্মান্তিক এই ভূমিধসের ঘটনা ঘটে। প্রবল বেগে পাহাড়ি মাটি ও বিশাল…

