ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি
দেশের ঘরোয়া ক্রিকেটারদের দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা দূর করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরুষ ও নারী-উভয় বিভাগেরই সব ফরম্যাটের ম্যাচ ফি একলাফে প্রায় দ্বিগুণ করার ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে অনুষ্ঠিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই বড় সিদ্ধান্তের কথা…

