কাপ্তাই লেকের পানি বৃদ্ধি : পুনরায় খোলা হলো স্পিলওয়ের ১৬টি জলকপাট
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই লেকের পানির স্তর পুনরায় বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দিয়ে পানি নিষ্কাশন শুরু করেছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে লেকের সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্পিলওয়ের ১৬টি জলকপাটই প্রতিটি ৬ ইঞ্চি করে তুলে দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের তথ্যমতে, বর্তমানে কাপ্তাই…

