মাগুরা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু: মৃত্যুর কারণ নিয়ে পরিবারের সংশয়
মাগুরা জেলা কারাগারে থাকা নূর আলম মুন্সি (৪০) নামের এক কয়েদির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে মারা যান তিনি। মাদক মামলায় এক বছর দুই মাসের কারাদণ্ডপ্রাপ্ত এই কয়েদির হঠাৎ মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করেছে তার পরিবার। নিহত নূর আলম মুন্সি মাগুরা শহরের ভিটাসাইর এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ…

