সৌদি পাঠ্যবই থেকে কোরআন-হাদিসের কিছু অংশ বাদ , ইসরায়েলি সংস্থার ব্যাপক প্রশংসা
সৌদি আরবের স্কুলের পাঠ্যবই থেকে জেরুজালেম এবং কোরআন-হাদিসের নির্দিষ্ট কিছু অংশ বাদ দেওয়ার পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে একটি ইসরায়েলভিত্তিক গবেষণা সংস্থা। সম্প্রতি প্রকাশিত পর্যালোচনায় দেশটির শিক্ষা কারিকুলামে ‘মুসলিমরা কখনও জেরুজালেম ছেড়ে দেবে না’-এমন বাক্য ও অনুচ্ছেদ সরিয়ে নেওয়ার তথ্য সামনে আসার পর জেরুজালেমভিত্তিক সংস্থা ‘ইমপ্যাক্ট-সে’ (IMPACT-se) সৌদি কর্তৃপক্ষের ব্যাপক প্রশংসা করেছে। সংস্থাটি গত জুলাইয়ের শেষ…

