বিশ্বকাপ সেমিফাইনালে র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই জয়ে তৈরি হয়েছে নতুন ইতিহাস ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একই আসরে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে। আর্জেন্টিনা টুর্নামেন্ট শুরু করেছিল এক নম্বরে থেকে, আর তাদের সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড। সবার আগে ফ্রান্স মরক্কোকে ২–০ গোলে হারিয়ে…

