খুলনায় ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা: মিলল না নিরাপত্তা
খুলনার রূপসা উপজেলায় চরম নিরাপত্তাহীনতা ও হুমকির মুখে থানা পুলিশের কাছে আকুতি জানিয়েও শেষ রক্ষা হলো না এক অসহায় বাবার। নিজ সন্তানকে নৃশংসভাবে হারানোর ঠিক ৫০ দিনের মাথায় প্রতিপক্ষের বন্দুকের গুলিতে প্রাণ হারাতে হলো তাকেও। জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার মাত্র দুই সপ্তাহের মাথায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নিহত হয়েছেন মো. আক্তার ঢালী…

