রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত বিজয় ৭১ ভবনের একটি ওয়াশরুম থেকে হাইকোর্ট বিভাগের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কামাল হোসেন (৪৭)। তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি এনায়েত হোসেনের জমাদার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে বিজয় ৭১ ভবনের সপ্তম তলার একটি টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। এ বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

