দক্ষিণ এশীয় লাইফস্টাইল ব্র্যান্ড জে ডট (J.) বাংলাদেশে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করছে। পোশাক, অ্যাকসেসরিজ ও সুগন্ধির সমন্বয়ে ব্র্যান্ডটি দক্ষিণ এশীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে আধুনিক নকশার সঙ্গে যুক্ত করে নতুন নান্দনিকতা উপস্থাপন করছে। গ্রাহকের রুচি, ব্যবহারিক চাহিদা ও সমসাময়িক ফ্যাশন প্রবণতাকে বিবেচনায় রেখে পণ্যের নকশা পরিকল্পনা করা ব্র্যান্ডটির অন্যতম বৈশিষ্ট্য।
২০০২ সালে প্রতিষ্ঠিত জে ডটের লক্ষ্য ছিল আধুনিক প্রজন্মের কাছে দক্ষিণ এশিয়ার নান্দনিকতাকে নতুনভাবে তুলে ধরা। একটি দোকান থেকে যাত্রা শুরু করে ব্র্যান্ডটি বর্তমানে পাকিস্তান, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হয়ে আন্তর্জাতিক লাইফস্টাইল ব্র্যান্ডে পরিণত হয়েছে। তাদের পণ্যের তালিকায় রয়েছে পোশাক, অ্যাকসেসরিজ ও সুগন্ধি যেখানে দৈনন্দিন ব্যবহারের উপযোগিতা ও ঐতিহ্যবাহী নকশার ছাপ সমানভাবে প্রতিফলিত হয়।
জে ডটের কালেকশনগুলোতে ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় বিশেষভাবে লক্ষণীয়। উন্নত মানের কাপড়, নিখুঁত কারুকাজ এবং বৈচিত্র্যময় ডিজাইনের মাধ্যমে ব্র্যান্ডটি দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে উৎসব বা বিশেষ অনুষ্ঠানের জন্যও উপযোগী পোশাক তৈরি করে।

