প্রধান খবর

জাতীয় নির্বাচনে ভোটার সংখ্যা প্রকাশ করল নির্বাচন কমিশন

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক ভোটার সংখ্যার হালনাগাদ তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন বলে জানিয়েছে ইসি সচিবালয়।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ১২০ জন

৩০০ আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে, যেখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। অপরদিকে সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে, মোট ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন

ইসি জানায়, আসনভিত্তিক এই পরিসংখ্যান নির্বাচনী প্রস্তুতি ও লজিস্টিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *