বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারাদেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বৃহস্পতিবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান জ্বালানি পরিস্থিতি বিবেচনায় এনে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারে সংযম আনা এবং সামগ্রিকভাবে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ব্যবসায়ী নেতারা মনে করছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান বন্ধ রাখলে অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় কমবে এবং জাতীয় পর্যায়ে জ্বালানি ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে।

