প্রধান খবর

চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খননে যাবেন প্রধানমন্ত্রী

চলতি মাসে ঝিনাইদহ আর ফেনীতে দুটি খাল খননে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছে সরকার। খালে অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে নদী-খাল জলাশয় যাতে কেউ দখল করতে না পারে সেজন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া সরকার পূর্ব প্রতিশ্রুতি ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন বলেও জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *