প্রধান খবর

সিটি ভোটে এনসিপির প্রার্থী ঘোষণা আজ রাতে

সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ তাদের প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছে। এ লক্ষ্যে দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (২৯ মার্চ) রাত ৯টায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন নির্বাচনে দলটির মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

এনসিপির মিডিয়া টিমের এক বার্তায় বলা হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণাকে ঘিরে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে আসন্ন সিটি নির্বাচনে এনসিপির অবস্থান ও কৌশল নির্ধারণে এ ঘোষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *