প্রধান খবর

দুবাইয়ে ইরানের হামলায় ২১ বিশেষজ্ঞ নিহত হওয়ার আশঙ্কা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন-বিধ্বংসী ডিপোতে হামলার দাবি করেছে ইরান। শনিবার ডিপোটি টার্গেট করা হয় এবং ইরানের সেনাবাহিনী জানায়, তাদের হামলায় স্থাপনাটি ধ্বংস হয়ে গেছে। তবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি অস্বীকার করেছে। এর মধ্যেই ইরানের বিপ্লবী গার্ডের খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, হামলার সময় সেখানে ২১ জন ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন এবং আশঙ্কা করা হচ্ছে তারা সবাই নিহত হয়েছেন। হামলার পর তাদের অবস্থা সম্পর্কে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। এর জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। সেই ধারাবাহিকতায় আমিরাতের দুবাই ও আবুধাবিতে সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে।

ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, দুবাইয়ে অবস্থানরত মার্কিন কমান্ডার ও সৈন্যদের গোপন আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়। পাশাপাশি মার্কিন বাহিনীকে সহায়তা করার উদ্দেশ্যে সেখানে রাখা ইউক্রেনের ড্রোন-বিধ্বংসী ব্যবস্থার ডিপোও টার্গেট করা হয়। তাদের দাবি অনুযায়ী, ডিপোটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *