প্রধান খবর

মেসি-রোনালদো বিতর্কে কাফুর চমক, নেইমারকে এগিয়ে রাখলেন ব্রাজিল কিংবদন্তি

লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো কে সেরা? আধুনিক ফুটবলের এই বিতর্ক বহুদিনের। কেউ বলেন আট ব্যালন ডি’অর ও বিশ্বকাপজয়ী মেসিই এগিয়ে, আবার কেউ পাঁচ ব্যালন ডি’অর ও হাজার গোলের পথে থাকা রোনালদোকে পিছিয়ে রাখতে নারাজ। কিন্তু এই দুই মহাতারকার কাউকেই শতাব্দীর সেরা ফুটবলারের তালিকায় রাখতে রাজি নন ব্রাজিল কিংবদন্তি কাফু।

দুই সেরা ফুটবলারের বিতর্কে তিনি হাজির হয়েছেন একেবারে তৃতীয় পক্ষ হিসেবে। ইন্টার মিলান ও রোমার সাবেক এই বিশ্বকাপজয়ী ডিফেন্ডার এক পডকাস্টে কথা বলতে গিয়ে চাঞ্চল্য ছড়ান কারণ তার মতে, নেইমারই মেসি–রোনালদোদের চেয়ে সেরা।

কাফুর মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে লাতিন আমেরিকার ফুটবলভক্তদের মধ্যে তার বক্তব্য নিয়ে তুমুল আলোচনা চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *