প্রধান খবর

মাত্র ১৭ মাসে পবিত্র কুরআনের হাফেজ হলেন ১১ বছরের রাকিবুল

মাত্র ১৭ মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেছেন ১১ বছর বয়সী কিশোর মোহাম্মদ রাকিবুল ইসলাম। গত ২০ নভেম্বর সে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করে।

রাকিবুল রাজধানীর জামিয়াতুন নুর মাদরাসার শিক্ষার্থী। তার বাবার নাম মোহাম্মদ নবি হুসেন। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার তেরতোপ গ্রামে।

মাদরাসা সূত্রে জানা যায়, রাকিবুলের হিফজের শিক্ষক ছিলেন হাফেজ মাওলানা ইব্রাহিম খান। শিক্ষকের নিবিড় তত্ত্বাবধান, রাকিবুলের অদম্য ইচ্ছাশক্তি, একাগ্র সাধনা এবং পরিবারের সার্বিক সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ কুরআন মুখস্থ করার এই অসামান্য সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

অল্প বয়সে রাকিবুলের এই অভাবনীয় কৃতিত্বে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন জামিয়াতুন নুরের প্রিন্সিপাল মাওলানা নাজমুল হাসান কাসেমী। তিনি রাকিবুলের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, পবিত্র কুরআনের শিক্ষা ও নৈতিক আদর্শ নিজের জীবনে ধারণ করে রাকিবুল যেন ভবিষ্যতে একজন আদর্শ মানুষ ও দ্বীনের খাদেম হিসেবে গড়ে ওঠে।

এদিকে রাকিবুলের এই সাফল্যে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে আনন্দের বন্যা বইছে। এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরাও এই ক্ষুদে হাফেজের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *