প্রধান খবর

যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

রোমাঞ্চকর লড়াই আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামতে চলেছে যুব এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের। টুর্নামেন্টের সেমিফাইনালে নিজ নিজ ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী শনিবার শিরোপার এই মহালে লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হবে দল দুটি।

সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে পাকিস্তানি বোলারদের নিখুঁত ও আক্রমণাত্মক বোলিংয়ের মুখে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। ব্যাটারদের ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত পুরো ওভার খেলতে না পেরে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব দল।

দলের পক্ষে ওপেনার আবদুল্লাহ সর্বোচ্চ ৫০ রান করেন। এ ছাড়া রাকিবুল হাসান ২৬ রান এবং আল রাফি ২০ রানের ইনিংস খেলেন।

মাত্র ১৩৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন এবং দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। দুজন মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ১২৩ রান। দুর্দান্ত ব্যাটিং করে ফিফটি পূর্ণ করার পর ৬৯ রান করে আউট হন হায়াম খান। এরপর অপর ওপেনার উসমান খান ৬৪ রানে অপরাজিত থেকে এবং আব্দুল কাদিরকে সঙ্গে নিয়ে দলের সহজ জয় নিশ্চিত করেন।

অপর সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল শক্তিশালী ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২৭ রানের লড়াকু সংগ্রহ গড়ে আফগানিস্তান। দলের পক্ষে নোমান সালারজাই ও শাহ ফয়সাল রাহিমি দুজনেই চমৎকার ব্যাটিং করে প্রত্যেকে ৫১ রান করে সংগ্রহ করেন।

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দুই ওপেনার লক্ষয় রাইচন্দন ও আর্যবীর শেবাগ দলীয় জয় সহজ করে দেন। তারা দুজনে মিলে ১১৭ রানের দারুণ এক উদ্বোধনী জুটি উপহার দেন। বিস্ফোরক ব্যাটিংয়ে ৯০ বলে ৯৩ রান করেন রাইচন্দন এবং ৫৭ বলে ৫১ রান করেন শেবাভ।

এরপর দ্রুত উইকেট পতনের ধাক্কা সামলে ইয়াসবর্ধন চৌহানকে সঙ্গে নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন ভিকে ভিনেথ। চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং করে ৫৭ রান করে অপরাজিত থাকেন ভিনেথ এবং ১৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন চৌহান। শনিবারের ফাইনালে এই দুই দল একে অপরের বিরুদ্ধে লড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *