প্রধান খবর

আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন

সৌন্দর্য মানুষের সহজাত অনুভূতি। ফুলের সৌরভ, নীল আকাশ, সবুজ প্রকৃতি কিংবা প্রিয়জনের হাসিতে মানুষ খুঁজে পায় আনন্দ ও মুগ্ধতা। ইসলামে সৌন্দর্যের প্রতি এই ভালোবাসাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ৯১)

পবিত্র কোরআনে আকাশের তারকারাজি, পৃথিবীর পাহাড়-নদী, বৃক্ষরাজি ও নয়নাভিরাম উদ্ভিদের সৌন্দর্যের কথা তুলে ধরা হয়েছে। সুরা সাফফাতের ৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ নিকটবর্তী আকাশকে তারকারাজির সৌন্দর্যে সুশোভিত করেছেন।

এমনকি গবাদিপশু ও মানুষের সৃষ্টিতেও রয়েছে সৌন্দর্যের নিদর্শন। সুরা নাহলের ৬ নম্বর আয়াতে গবাদিপশুর সৌন্দর্যের কথা বলা হয়েছে। আর সুরা গাফিরের ৬৪ নম্বর আয়াতে আল্লাহ মানুষের আকৃতি সুন্দর করার কথা উল্লেখ করেছেন।

ইসলামী দৃষ্টিতে সৃষ্টিজগতের সৌন্দর্য শুধু উপভোগের বিষয় নয়, বরং এর মাধ্যমে মহান স্রষ্টার মহত্ত্ব উপলব্ধি করার সুযোগ রয়েছে। একজন মুমিন প্রকৃতির সৌন্দর্য দেখে আল্লাহকে স্মরণ করেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *