প্রধান খবর

গ্রিসে রাজকীয় আয়োজনে বিয়ে করলেন কাব্য মারান ও অনিরুদ্ধ রবিচন্দর

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার কাব্য মারান ও দক্ষিণী সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। ১১ নভেম্বর গ্রিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবি প্রকাশ করেন অনিরুদ্ধ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মাই ওয়ান্স ইন এ লাইফটাইম, ফর এ লাইফটাইম ১১.১১’।

বিয়েতে অনিরুদ্ধের পরনে ছিল আইভরি রঙের কুর্তা, সিল্কের ধুতি ও কারুকাজ করা লম্বা জ্যাকেট। অন্যদিকে কাব্য পরেছিলেন ব্লাশ পিঙ্ক রঙের এমব্রয়ডারি ও সিকোইনের কাজ করা লেহঙ্গা। দুজনের পোশাকেই ছিল প্যাস্টেল রঙের সমন্বয়।

১০ ও ১১ নভেম্বর গ্রিসে আয়োজিত বিয়েতে উপস্থিত ছিলেন দক্ষিণ ভারতের চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। অতিথিদের মধ্যে ছিলেন সুপারস্টার রজনীকান্ত ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে তাঁদের বর্ণাঢ্য বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানা গেছে। ওই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এ আর রহমান, কমল হাসান, অজিত কুমার ও আল্লু অর্জুনসহ আরও অনেক তারকার উপস্থিত থাকার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *