প্রধান খবর

সফটওয়্যার জটিলতায় লক ৩৫ হাজার নাগরিকের এনআইডি

সফটওয়্যার জটিলতার কারণে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে রয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, আঙুলের ছাপের মান কমে যাওয়া এবং অন্য ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিলে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব এনআইডি লক হয়েছে।

সমস্যা সমাধানে সফটওয়্যার উন্নয়নের কাজ করছে নির্বাচন কমিশন। ইসি সচিব আখতার আহমেদ বলেন, সফটওয়্যারটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান করা যাবে।

তিনি আরও জানান, বর্তমানে যেসব নাগরিক তাদের এনআইডি লক হওয়ার বিষয়টি জানাচ্ছেন, তাদের পরিচয়পত্র আনলক করে দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *